Director identification number – Bengali
Australian Business Registry Services (ABRS) is responsible for the director identification number (director ID) program. If you are a director or plan to become one, you need a director ID.
অন্যান্য ভাষায় এই পৃষ্ঠাটি দেখুন।
একটি director ID কি?
একটি director ID একটি 15-সংখ্যার ব্যক্তিগত রেফারেন্স নম্বর। আমাদের সাথে তাদের পরিচয় যাচাই করার পরে এটি একজন পরিচালক বা পরিচালক হওয়ার পরিকল্পনাকারী কাউকে এটি দেওয়া হয়।
আপনাকে অবশ্যই আপনার নিজের director ID এর জন্য আবেদন করতে হবে। আপনাকে শুধুমাত্র একবার আবেদন করতে হবে। আপনি আপনার এই director ID টি সবসময়ের জন্য রাখবেন, এমনকি যদি আপনি:
- কোম্পানি পরিবর্তন করেন
- আপনার নাম পরিবর্তন করেন
- আন্তঃরাজ্য বা বিদেশে স্থানান্তরিত হন।
এই director IDs মিথ্যা বা জালিয়াতপরিচালক পরিচয় ব্যবহার প্রতিরোধ করতে সাহায্য করবে।
কাদেরকে আবেদন করতে হবে এবং কখন?
আপনি যদি একজন পরিচালক হন বা পরিচালক হতে চলেছেন এরকম হলে আপনার একটি director ID এর প্রয়োজন হবে:
- একটি কোম্পানি, একটি নিবন্ধিত অস্ট্রেলিয়ান সংস্থা, বা Corporations Act 2001 (Corporations Act) এর অধীনে একটি নিবন্ধিত বিদেশী কোম্পানি
- Corporations (Aboriginal and Torres Strait Islander) Act 2006 (CATSI Act) এর অধীনে নিবন্ধিত একটি আদিবাসী এবং টোরেস স্ট্রেট দ্বীপবাসী কর্পোরেশন।
স্ব-পরিচালিত সুপার ফান্ডের কর্পোরেট ট্রাস্টিদের অবশ্যই একটি director ID এর জন্য আবেদন করতে হবে।
কাদেরকে আবেদন করতে হবে সে সম্পর্কে আরও জানতে,কাদের একটি director ID প্রয়োজন তা (ইংরেজিতে) দেখুন।
আপনাকে অবশ্যই আপনার director ID এর জন্য আবেদন করতে হবে যদি আপনি:
- ইতিমধ্যে একজন পরিচালক
- আগামী 12 মাসের মধ্যে পরিচালক হওয়ার পরিকল্পনা করছেন।
আপনার director ID এর জন্য আবেদন করার জন্য বাড়তি সময়ের প্রয়োজন হলে, আপনাকে director ID (NAT75390,x PDF, 271KB)(ইংরেজিতে)আবেদনের সময় বাড়ানোর জন্য একটি আবেদন (ইংরেজিতে) সম্পূর্ণ করতে হবে। আপনার যদি ফর্মটি পূরণ করতে সহায়তার প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করুন (ইংরেজিতে)।
আপনার director ID এর জন্য কীভাবে আবেদন করবেন
আপনাকে অবশ্যই আপনার নিজের director ID এর জন্য আবেদন করতে হবে যাতে আপনি আপনার পরিচয় প্রমাণ করতে পারেন। আপনার জন্য কেউ আবেদন করতে পারবে না।
এই আবেদনটি বিনামূল্যে করা যাবে
আপনার যদি অস্ট্রেলিয়ান পরিচয় নথি বা ডকুমেন্টস্ থাকে, তাহলে আপনার director ID পাওয়ার দ্রুততম উপায় হল নিচের ধাপগুলি অনুসরণ করে অনলাইনে আবেদন করা।
ধাপ 1 – myID সেট আপ করুন
আপনার কমপক্ষে একটি আদর্শ পরিচয় প্রতিরোধশক্তি সম্বলিত একটি myID এর প্রয়োজন।
আপনি যদি অস্ট্রেলিয়ায় বসবাস করেন, এবং:
- ইতিমধ্যে একটি myID আছে এরকম হলে, ধাপ 2 এ যান
- একটি myID না থাকলে, তবে আপনাকে একটি সেট আপ করে নিতে হবে৷ জেনে নিন, How to set up myID (ইংরেজিতে)
- আপনি শুধুমাত্র একটি প্রাথমিক পরিচয় প্রতিরোধশক্তির সহ একটি myID পেতে পারেন, আপনি ফোনে বা একটি কাগজের ফর্মের মাধ্যমে আপনার director ID এর জন্য আবেদন করতে পারেন। দেখুন, আপনার director ID এর জন্য আবেদন করুন(ইংরেজিতে)।
ধাপ 2 - আপনার পরিচয় নথি/ডকুমেন্টস্ প্রস্তুত করুন
আমরা আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করব যাতে আমরা আপনার পরিচয় যাচাই করতে পারি এবং যাতে আপনার অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিস (ATO) রেকর্ডের সাথে আপনার myID কে লিঙ্ক করতে পারি।
আপনি যখন আবেদন করবেন, আপনার যা যা প্রয়োজন হবে:
- আপনার ট্যাক্স ফাইল নম্বর (TFN)
- ATO দ্বারা রেকর্ডকৃত আপনার আবাসিক ঠিকানা
- আপনার পরিচয় যাচাই করতে 2 টি নথি থেকে আপনার তথ্য।
এ সম্পর্কে জানতে আপনার পরিচয় যাচাই করুন (ইংরেজিতে) দেখুন:
- নথিগুলির উদাহরণ যা আপনি আপনার পরিচয় যাচাই করতে ব্যবহার করতে পারেন
- সেসব নথিগুলি থেকে আপনাকে তথ্য সরবরাহ করতে হবে
- আপনি যদি কাগজের ফর্ম ব্যবহার করে আবেদন করেন তবে পরিচয় নথিগুলির প্রত্যয়িত কপি প্রদান করতে হবে।
ধাপ 3 - আপনার আবেদন সম্পূর্ণ করুন
আপনার যদি আপনার myID এবং আপনার পরিচয় নথি থাকে তবে নীচের বোতামটি ব্যবহার করে ABRS অনলাইনে লগ ইন করুন।
- এখনই myID দিয়ে আবেদন করুন (ইংরেজিতে)
আপনি যখন লগ ইন করবেন, আপনি 4(চার)-সংখ্যার কোড পাবেন যা আপনাকে আপনার myID অ্যাপে দিতে হবে।
আপনি যখন আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন, তখন আপনার director ID আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে।
অস্ট্রেলিয়ায় বসবাসকারী পরিচালকদের জন্য অন্যান্য বিকল্প
ফোনে আবেদন করুন
আপনি যদি বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকেন এবং অনলাইনে আবেদন করতে না পারেন, তাহলে director ID এর জন্য আবেদন করতে আমাদের ফোন করুন (ইংরেজিতে)।
আপনি ফোনের মাধ্যমে আবেদন করলে, আপনাকে আপনার পরিচয় যাচাই করতে বলা হবে। তৃতীয় পক্ষ এবং অন্যান্য সরকারী দপ্তরের তথ্য সহ আপনার সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে আমরা আপনাকে প্রশ্ন করব। আরও তথ্যের জন্য,আপনার পরিচয় প্রতিষ্ঠা (ইংরেজিতে)দেখুন।
একটি কাগজ ফর্মে আবেদন করুন
আপনি যদি অনলাইনে বা ফোনের মাধ্যমে আবেদন করতে না পারেন, তাহলে আপনি একটি কাগজের আবেদনপত্র ব্যবহার করতে পারেন। ডাউনলোড করুন director identification number এর জন্য আবেদন – অস্ট্রেলিয়ায় বসবাসকারী লোকেদের জন্য (NAT 75437, PDF, 230KB) (ইংরেজীতে)।
আপনার যদি ফর্মটি পূরণ করতে সমস্যা হয় বা সহায়তার প্রয়োজন হয় তবে আমাদের সাথে যোগাযোগ করুন (ইংরেজিতে)।
অস্ট্রেলিয়ার বাইরে বসবাসকারী পরিচালকরা
আপনি যদি অস্ট্রেলিয়ার বাইরে থাকেন এবং শুধুমাত্র একটি প্রাথমিক পরিচয় শক্তি সহ একটি myID পেতে পারেন, তাহলে আপনাকেএকটি director identification number (NAT75433, PDF, 651KB) (ইংরেজিতে) জন্য একটি আবেদন (ইংরেজিতে) পূরণ করতে হবে।
আপনাকে আপনার পরিচয় নথির প্রত্যয়িত কপি প্রদান করতে হবে। আরও তথ্যের জন্য, আপনার পরিচয় যাচাই করুন (ইংরেজিতে) দেখুন।
অস্ট্রেলিয়ার বাইরে বসবাসকারী পরিচালকরা
আপনি যদি অস্ট্রেলিয়ার বাইরে থাকেন এবং শুধুমাত্র একটি প্রাথমিক পরিচয় শক্তি সহ একটি myID পেতে পারেন, তাহলে আপনাকেএকটি director identification number (NAT75433, PDF, 651KB) (ইংরেজিতে) জন্য একটি আবেদন (ইংরেজিতে) পূরণ করতে হবে।
আপনাকে আপনার পরিচয় নথির প্রত্যয়িত কপি প্রদান করতে হবে। আরও তথ্যের জন্য, আপনার পরিচয় যাচাই করুন (ইংরেজিতে) দেখুন।
আপনার সম্মতি ছাড়াই আপনাকে একজন পরিচালক নিযুক্ত করা হয়েছে কিনা তা কীভাবে যাচাই করবেন
যদি আপনার মনে হয় যে আপনাকে আপনার সম্মতি ছাড়াই কোনো কোম্পানির পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে, তাহলে আপনি অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টস কমিশনের (ASIC) এর অ-সম্মতিমূলক পদাধিকারী নিয়োগ সংক্রান্ত পরামর্শ (ইংরেজিতে) বিভাগে একটি অনলাইন অনুসন্ধান ফর্ম জমা দিতে পারেন।
স্ক্রিনে ড্রপ-ডাউন মেনু থেকে নিম্নলিখিত বিকল্পগুলি নির্বাচন করুন:
- একটি কোম্পানি সম্বন্ধে আমার প্রশ্ন
- আমি জানতে চাই কিভাবে তথ্য রক্ষণাবেক্ষণ করতে হয়।
আপনি যখন অনলাইন ফর্মটি পূরণ করবেন, আপনাকে যা যা প্রদান করতে হবে:
- আপনার ব্যক্তিগত বিবরণ
- অস্ট্রেলিয়ান কোম্পানির নম্বর (ACN)
- কোম্পানির নাম
- প্রাসঙ্গিক তথ্যাদি যা ব্যাখ্যা করে যে আপনি সেই সত্ত্বার পরিচালক নিয়োগ দেয়ার জন্য আপনার সম্মতি প্রদান করেননি।
আপনার অনুসন্ধানটি ASIC দ্বারা তদন্ত করা হবে এবং আপনাকে এর ফলাফল জানানো হবে।
আপনার director ID দিয়ে কি করবেন
একবার আপনি আপনার director ID পেয়ে গেলে, এটিকে আপনার কোম্পানির নথিপত্রে বা সফটওয়্যার সিস্টেমে নিরাপদে সংরক্ষণ করুন।
আপনার যদি স্ট্যান্ডার্ড আইডেন্টিটি স্ট্রেংথের বা তার চেয়ে উচ্চতর পরিচয় স্তরের myID থাকে, তাহলে আপনি যেকোনো সময় ABRS অনলাইনে লগ ইন করে আপনার director ID দেখতে বা আপনার বিবরণ হালনাগাদ করতে পারেন।
আপনার বিবরণ দেখুন বা হালনাগাদ করুন
আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন এবং আপনার একটি myID থাকে
যদি আপনার অন্তত স্ট্যান্ডার্ড আইডেন্টিটি স্ট্রেংথের একটি myID থাকে, তাহলে আপনি ABRS অনলাইনে (ইংরেজিতে) লগ ইন (ইংরেজিতে) করতে পারবেন। একবার লগ ইন করলে, আপনি:
- আপনার director ID দেখতে পারবেন, যার মধ্যে এর স্ট্যাটাসও (বর্তমান অবস্তা) দেখতে পারবেন
- (আপনার director ID নম্বরটি হোম স্ক্রিনের উপরের ডান কোণায় দেখানো হয়)
- ব্যক্তিগত বিবরণ দেখুন নির্বাচন করে আপনার ব্যক্তিগত বিবরণ আপডেট করতে পারবেন
- আপনার director ID নম্বরের নিচে থাকা ডাউনলোড director ID বোতামটি ব্যবহার করে আপনার director ID এর বিবরণের একটি PDF কপি ডাউনলোড করতে পারবেন।
আপনি যদি ফোন বা কাগজের মাধ্যমে আবেদন করেন এবং একটি myGov অ্যাকাউন্ট থাকে
আপনি যদি ফোন বা কাগজের মাধ্যমে আপনার director ID এর জন্য আবেদন করেন এবং আপনার ATO এর সাথে লিঙ্কযুক্ত একটি myGov অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার director ID বিজ্ঞপ্তিটি আপনার myGov ইনবক্সে পৌঁছে দেওয়া হবে।
আপনার director ID বিজ্ঞপ্তি খুঁজে পেতে:
- আপনার myGov অ্যাকাউন্টে সাইন ইন করুন
- ইনবক্স নির্বাচন করুন৷
- অনুসন্ধান বার (Search bar ) ব্যবহার করে বা আপনার মেসেজগুলি স্ক্রোল করে আপনার director ID বিজ্ঞপ্তি খুঁজে নিন
- বার্তাটি খুলুন, এবং আপনার director ID উপরের ডানদিকে কোণায় প্রদর্শিত হবে।
আপনি যদি ফোন বা কাগজের মাধ্যমে আবেদন করেন এবং আপনার myGov অ্যাকাউন্ট না থাকে
আপনি যদি ফোন বা কাগজের মাধ্যমে আপনার director ID এর জন্য আবেদন করেন এবং আপনার myGov অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনার director ID বিজ্ঞপ্তিটি আপনার আবেদনের সময় আপনার দেওয়া ডাক ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে।
এই চিঠিতে আপনার director ID নম্বর রয়েছে এবং আপনার রেকর্ডের জন্য সংরক্ষণ করা উচিত।
যদি আপনার কাছে এই চিঠিটি না থাকে বা অন্য একটি অনুলিপির প্রয়োজন হয়, আপনি আপনার director ID বিজ্ঞপ্তির একটি অনুলিপি অনুরোধ করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আপনি যদি অনলাইনে বা ফোনে আপনার ব্যক্তিগত বিবরণ আপডেট করতে না পারেন তবে আপনি কাগজের ফর্মটি ব্যবহার করতে পারেন। আপনার ব্যক্তিগত বিবরণ আপডেট করুন (NAT 75330, PDF 343KB) (ইংরেজিতে) ডাউনলোড করুন।
আমাদের সাথে যোগাযোগ করুন
আমাদের ফোন করুন
আপনি সোমবার থেকে শুক্রবার সকাল 8:00 টা থেকে সন্ধ্যা 6:00 টা এর মধ্যে আমাদের ফোন করতে পারেন।
- আপনি অস্ট্রেলিয়ায় থাকলে, 13 62 50 নম্বরে ফোন করুন।
- আপনি যদি বিদেশে থাকেন, ফোন করুন +61 2 6216 3440 নম্বরে।
- অনুবাদ এবং দোভাষী পরিষেবা (TIS National) – আপনি সোমবার থেকে শুক্রবার সকাল 8:00 টা থেকে সন্ধ্যা 6:00 টা এর মধ্যে 13 14 50 -এ TIS National এ ফোন করে আপনার পছন্দের ভাষায় আমাদের সাথে কথা বলতে পারেন। আপনি যদি বিদেশ থেকে কল করেন, ফোন করুন +61 3 9268 8332 নম্বরে। পরিষেবাটি তারপরে একজন দোভাষীর সহ আমাদের কল করবে যাতে আমরা আপনার প্রশ্নের সাথে সাহায্য করতে পারি।
- কল-ব্যাক লাইন - যদি আমরা চিঠি, ইমেল বা ফোনের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করি, আমরা আমাদের কল-ব্যাক নম্বর এবং একটি পিন (PIN) প্রদান করতে পারি। তারপর নম্বরে ফোন করা হবে, এবং জিজ্ঞাসা করা হলে, আমরা আপনাকে যে পিন (PIN) দিয়েছি তা লিখুন। এটি নিশ্চিত করবে যে আপনি সঠিক গ্রাহক পরিষেবা প্রতিনিধির সাথে সংযুক্ত আছেন৷
- অস্ট্রেলিয়ায় কল-ব্যাক নম্বর - 1300 306 275
- অস্ট্রেলিয়ার বাইরে কল-ব্যাক নম্বর - +61 2 6216 3442 এবং 1300 306 275 এ সংযুক্ত করে দিতে বলুন।
আমরা আপনাকে যেসব প্রশ্ন করতে পারি
আমরা আপনার বিশদ আলোচনা বা আপনার রেকর্ড আপডেট করার আগে, আপনাকে অবশ্যই আপনার পরিচয় প্রমাণ করতে হবে।
আমরা তৃতীয় পক্ষ এবং অন্যান্য সরকারী বিভাগের তথ্য সহ আপনার ট্যাক্স তথ্যের উপর ভিত্তি করে আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করবো।
এর মধ্যে ATO চিঠির বিবরণ বা আপনাকে জারি করা নোটিশ, ট্যাক্স রিটার্নের বিশদ বিবরণ বা আপনার পরিচয় যাচাই করতে আমাদের সাহায্য করবে এমন অন্যান্য তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে।
আমাদের বরাবরে লিখুন
আপনি আমাদেরকে এখানে লিখতে পারেন:
AUSTRALIAN BUSINESS REGISTRY SERVICES
LOCKED BAG 6000
ALBURY NSW 2640
AUSTRALIA